+8801796520630 info@tres.org
দিকনির্দেশনা ও প্রত্যয়

নেতৃবৃন্দের বাণী

প্রতিষ্ঠাতা, সভাপতি ও সাধারণ সম্পাদকের ভাবনা, দিকনির্দেশনা এবং মানবতার সেবায় পথচলার অঙ্গীকার।

মো. মোজাহেদুর ইসলাম ইমন প্রতিষ্ঠাতার পরিচিতি ও বাণী

মো. মোজাহেদুর ইসলাম ইমন

প্রতিষ্ঠাতা
উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা

প্রতিষ্ঠাতার পরিচিতি ও মানবিক পথচলা

যেখানে ক্ষুধা, রোগ ও অসহায়ত্ব আছে—সেখানেই oxygenbd এক টুকরো আশার আলো হতে চায়। শুধু মানুষ নয়, পৃথিবীর প্রতিটি সৃষ্টির প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে।
oxygenbd কোনো সাধারণ প্রতিষ্ঠান নয়, এটি একদল মানবিক হৃদয়ের নিঃস্বার্থ অনুভূতির প্রতিফলন। ছোটবেলা থেকেই পথের অবহেলিত মানুষের কষ্ট এবং কথা বলতে না পারা ক্ষুধার্ত পশু-পাখিদের আর্তনাদ আমাকে গভীরভাবে ব্যথিত করত। ২০২১ সালে যখন করোনা মহামারিতে পুরো বিশ্ব স্থবির হয়ে পড়েছিল, শ্রমজীবী দিনমজুর মানুষ কর্মহীন হয়ে পড়েছিল এবং লকডাউনের নীরব রাস্তায় নিরীহ কুকুরগুলো না খেয়ে মরছিল, ঠিক তখনই কয়েকজন বন্ধু ও শুভাকাঙ্ক্ষীকে নিয়ে আমি ব্যক্তিগত জমানো অর্থ দিয়ে রাস্তায় ন...
প্রধান পৃষ্ঠপোষক ও পরিচালনা পর্ষদের দিকনির্দেশনা

কল্যাণকামী নেতৃত্বের বার্তা

স্বচ্ছতা, জবাবদিহিতা ও মানুষের ভালোবাসায় গড়ে ওঠা একটি পরিবারের প্রত্যয়

মিসেস নীলা সুলতানা

মিসেস নীলা সুলতানা

প্রধান পৃষ্ঠপোষক

পারিবারিক অভিভাবকত্ব ও মানবিক অনুপ্রেরণা

মানবতার সেবায় আত্মনিবেদনই আমাদের পরিবারের সবচেয়ে বড় শক্তি ও পরম তৃপ্তি।
বিসমিল্লাহির রাহমানির রাহিম। oxygenbd কেবল একটি সামাজিক প্রতিষ্ঠান নয়, এটি আর্তমানবতার সেবায় নিবেদিত একটি পরিবার। পরিবারের অভিভাবক ও প্রধান পৃষ্ঠপোষক হিসেবে আমি সবসময় চেয়েছি সমাজের অবহেলিত ও দুস্থ মানুষের পাশে যেন আমরা আপনজনের মতো দাঁড়াতে পারি। আমাদের তরুণ প্রজন্ম ও পরিচালনা পর্ষদের সদস্যরা যে নিষ্ঠা ও সততার সাথে কাজ করে যাচ্ছেন, তা অত্যন্ত প্রশংসনীয়। ক্ষুধার্ত পথশিশুদের খাবার, অসহায় বৃদ্ধদের কম্বল, রোগীদের ওষুধ এবং নিরীহ প্রাণীদের চিকিৎসায় প্রতিটি পদক্ষেপই মহান এক মানবিক দায়িত্ব। মহান রাব্বুল আলামিন আমাদের এই মানবিক প্রচেষ্টাকে কবুল করুন।
মানবিক ফাউন্ডেশন পরিচালনা পরিষদ
আবুল হাসনাত অমি

আবুল হাসনাত অমি

নির্বাহী পরিচালক

সার্বিক পরিচালনা, স্বচ্ছতা ও কার্যকর বাস্তবায়নের প্রত্যয়

প্রতিটি অনুদান একটি পবিত্র আমানত, আর সেবার সর্বোচ্চ মান নিশ্চিত করাই আমাদের অঙ্গীকার।
আসসালামু আলাইকুম। oxygenbdর নির্বাহী পরিচালক হিসেবে প্রতিষ্ঠানের সার্বিক পরিচালনা, পরিকল্পনা, সিদ্ধান্ত গ্রহণ ও কার্যক্রম শতভাগ স্বচ্ছতার সাথে বাস্তবায়ন করাই আমার প্রধান দায়িত্ব। আমরা বিশ্বাস করি, সততা ও জবাবদিহিতা ছাড়া কোনো মানবিক উদ্যোগ স্থায়ী হতে পারে না। অনুদানের প্রতিটি টাকার সঠিক হিসাব ও ডিজিটাল ট্র্যাকিং নিশ্চিত করতে আমরা আধুনিক অডিট ব্যবস্থা অনুসরণ করছি। বিপদগ্রস্ত মানুষের পাশে সবসময় দ্রুত সেবা পৌঁছাতে আমাদের টিম প্রস্তুত।
মানবিক ফাউন্ডেশন পরিচালনা পরিষদ
আমানউল্লাহ আমান

আমানউল্লাহ আমান

পরিচালক (প্রশাসন ও সাংগঠনিক কার্যক্রম)

দৃঢ় সাংগঠনিক কাঠামো ও প্রশাসনিক শৃঙ্খলা

সুশৃঙ্খল ব্যবস্থাপনা ও নিবেদিত কর্মী বাহিনীই যে কোনো মহৎ উদ্যোগের মেরুদণ্ড।
একটি মানবিক প্রতিষ্ঠানের সফলতা নির্ভর করে তার প্রশাসনিক স্বচ্ছতা ও সুশৃঙ্খল সাংগঠনিক কাঠামোর ওপর। মাঠপর্যায়ের কার্যক্রম সমন্বয়, স্বেচ্ছাসেবী নেটওয়ার্ক পরিচালনা এবং জরুরি পরিস্থিতিতে তাৎক্ষণিক ত্রাণ সহায়তা নিশ্চিত করতে আমরা একটি সমন্বিত টিম হিসেবে কাজ করে যাচ্ছি।
মানবিক ফাউন্ডেশন পরিচালনা পরিষদ
নাফিসা মাহজাবিন রাইসা

নাফিসা মাহজাবিন রাইসা

পরিচালক (সমাজকল্যাণ ও মানবসেবা)

সমাজকল্যাণ, মানবিক উদ্যোগ ও সুবিধাবঞ্চিতদের উন্নয়ন

একটি মানুষের মুখে এক চিলতে হাসি ফোটানোই পৃথিবীর সবচেয়ে বড় কল্যাণকর কাজ।
সুবিধাবঞ্চিত শিশু, অসহায় পরিবার, প্রবীণ মানুষদের কল্যাণ ও পুনর্বাসন এবং নিঃস্বার্থ সমাজসেবায় কাজ করাই আমাদের মূল লক্ষ্য। একইসাথে পথের অবহেলিত প্রাণীদের সুচিকিৎসা ও খাদ্য নিশ্চিত করতে আমরা দিনরাত সক্রিয়। প্রতিটি প্রাণের প্রতি সহানুভূতিশীল হওয়াই আমাদের মানবিক শিক্ষা।
মানবিক ফাউন্ডেশন পরিচালনা পরিষদ

আপনার ভালোবাসা ও সহযোগিতাই আমাদের শক্তি

১৬টি মানবিক কার্যক্রমের যেকোনো একটিতে আপনিও আপনার সাধ্যমত অনুদান দিয়ে পাশে দাঁড়াতে পারেন।

এখনই অনুদান প্রদান করুন